চারদিন ব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু আজ

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চারদিন ব্যাপী ব্যাংকার-এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ, পণ্য প্রদর্শনী ও মেলা শুরু হচ্ছে আজ।

বৃহস্পতিবার (৮ মে) বাংলা একাডেমি প্রাঙ্গনে আয়োজিত এই মেলা প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত চলবে। মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে। কেন্দ্রীয় ব্যাংকের প্রথম বারের মতো আয়োজিত এই মেলা চলবে আগামী রবিবার (১১ মে) পর্যন্ত।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, যেসব ব্যাংক কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অর্থায়ন করে ওইসব ব্যাংক মেলায় অংশ নেবে। পাশাপাশি এসএমই খাতের নারী উদ্যোক্তারাও মেলায় তাদের উৎপাদিত পণ্য নিয়ে অংশ নেবে। পণ্য প্রদর্শনের পাশাপাশি বিক্রিও করা হবে।

মেলায় একাধিক সেমিনারের আয়োজন করা হয়েছে। এতে নারী উদ্যোক্তা ঋণ দেওয়ার ক্ষেত্রে বিদ্যমান সমস্যা ও তার সমাধানের লক্ষ্যে আলোচনা করা হবে। নতুন উদ্যোক্তাদের ঋণ।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।