চারুকলা থেকে আনন্দ শোভাযাত্রা শুরু, অংশ নিয়েছেন জাতিগোষ্ঠীর প্রতিনিধিরাও

বাংলা নববর্ষকে বরণ করে নিতে ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। আজ সোমবার সকাল ৯টায় চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয় ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে টিএসসি মোড়, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর, বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হবে।

শোভাযাত্রায় এ বছর ২৮টি জাতিগোষ্ঠী, বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন দেশের অতিথিরা অংশ নিয়েছেন। সম্মুখভাগে আছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপির) সজ্জিত ৮টি ঘোড়া। ২৮টি জাতিগোষ্ঠী, ফ্যাসিবাদের মোটিফসহ অন্যান্য মোটিফ, বিশেষ অতিথিবৃন্দ, বাংলা ব্যান্ড,, কৃষক দল, সাধু ও বয়াতি, সাধনা ব্যান্ড, জাতীয় নারী ফুটবল দল, পোশাক শ্রমিক, রিকশা বহর, বেসরকারি বিশ্ববিদ্যালয়, পুরান ঢাকার ৫টি ঘোড়ার বহর ইত্যাদি ক্রমান্বয়ে পেছনে আছেন।

এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় বহন করা হচ্ছে ৭টি বড় মোটিফ,৭টি মাঝারি মোটিফ এবং ৭টি ছোট মোটিফ। বড় মোটিফের মধ্যে আছে ফ্যাসিবাদের মুখাকৃতি, মুগ্ধের পানির বোতল, কাঠের বাঘ, ইলিশ মাছ, পালকি, শান্তির পায়রা।

মাঝারি মোটিফের মধ্যে আছে সুলতানি ও মুঘল আমলের মুখোশ ১০ টি, রঙিন চরকি ২০ টি, তালপাতার সেপাই ৮ টি, তুহিন পাখি ৫ টি, পাখা ৪ টি, ঘোড়া ২০ টি, লোকজ চিত্রাবলীর ক্যানভাস ১০০ ফুট, ছোট মোটিফের মধ্যে আছে রয়েছে ফ্যাসিবাদের মুখাকৃতি ৮০ টি, বাঘের মাথা ২০০ টি, পলো ১০ টি, মাছের চাই ৬ টি, মাথাল ২০ টি, লাঙল ৫ টি, মাছের ডোলা ৫ টি। এ ছাড়া শোভাযাত্রায় অংশ নেওয়া মানুষ বৈচিত্র্যময় জলরং, সরা চিত্র, মুখোশ, পুতুল ইত্যাদিও বহন করছে।

খবরওয়ালা/ এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।