চার দিনে ১৫ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন, প্রথম পর্বের সময় শেষ আজ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিতে প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ভোটিংয়ের প্রথম পর্বের নিবন্ধনের সময়সীমা আজ রবিবার শেষ হচ্ছে। গত চার দিনে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা অঞ্চলের ৫২টি দেশের ১৫ হাজারের বেশি ভোটার নিবন্ধন করেছেন।

রবিবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় নির্বাচন কমিশনের নিবন্ধন রিপোর্ট অ্যাপ https://portal.ocv.gov.bd/report–এ এ তথ্য পাওয়া গেছে।

বাংলাদেশ নির্বাচন কমিশন বিশ্বব্যাপী বিভিন্ন অঞ্চলে পাঁচ দিন করে নিবন্ধনের সময় নির্ধারণ করেছে। প্রথম ধাপে ১৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের প্রবাসীরা নিবন্ধনের সুযোগ পান।

‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই)’ প্রকল্পের ‘টিম লিডার’ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালিম আহমাদ খান জানান, অন্যান্য অঞ্চলের প্রবাসীরা ধাপে ধাপে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ পাবেন।

অ্যাপ চালুর পর ১৯ নভেম্বর থেকে রবিবার (২৩ নভেম্বর) বিকেল ৩টা পর্যন্ত ৩৪টি দেশের মোট ১৫ হাজার ৭৫ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে ১৩ হাজার ৮২১ জন পুরুষ এবং ১ হাজার ২৫৪ জন নারী।

নিবন্ধিতদের মধ্যে দক্ষিণ কোরিয়ায় সর্বোচ্চ ৬ হাজার ৬৭৯ জন, জাপানে ৩ হাজার ৭৩৮ জন, দক্ষিণ আফ্রিকায় ১ হাজার ৮০৮ জন এবং চীনে ১ হাজার ১৫৫ জন রয়েছেন। আজ রাত ১২টার পর নিবন্ধনের পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে।

উল্লেখ্য, দেশের ভেতরের তিন ধরনের ব্যক্তি এবং নিবন্ধনে বাদ পড়া প্রবাসীদের জন্য আগামী ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত বিশেষ নিবন্ধনের সময় নির্ধারণ করা হয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে নিবন্ধিতরাই এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।