চার মন্ত্রণালয়ে নতুন সচিব, প্রজ্ঞাপন জারি

সরকার চারটি মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে। এর মধ্যে তিনজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে তিনটি মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। এছাড়া একজন সচিবকে নতুনভাবে পদায়ন করা হয়েছে। এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব ড. নূরুন্নাহার চৌধুরীকে পদোন্নতি দিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। অর্থ বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব বিলকিস জাহান রিমিকে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত সচিব এসএম শাকিল আখতারকে পরিকল্পনা বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।