চিকিৎসককে মারধর: হিলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার

দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তাকে মারধরের অভিযোগে হাকিমপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দিনাজপুর জেলা কমিটির সদস্য সচিব সাইফুল আযম সোহেল। তিনি জানান, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হাকিমপুর পৌর কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনকে দলীয় সকল পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

জানা যায়, হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ নম্বর কেবিনে সুখী ও ফারুক নামে এক দম্পতি ১৪ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন। কোনো জটিলতা না থাকায় বৃহস্পতিবার (৩১ জুলাই) তাদের ছাড়পত্র দেন চিকিৎসক মশিউর রহমান। এ সিদ্ধান্তে ক্ষিপ্ত হয়ে ওইদিন বেলা দেড়টার দিকে আব্দুল্লাহ আল মামুন দলবল নিয়ে চিকিৎসকের ওপর হামলা চালান।

অভিযোগে বলা হয়, জরুরি বিভাগ থেকে টেনে হেঁচড়ে বের করে এনে গেটের সামনেও দুদফা মারধর করা হয়। এ সময় তাকে কিল-ঘুষি ও লাথি মারা হয়, এমনকি গলা চেপে ধরা হয়। চিকিৎসককে রক্ষা করতে এগিয়ে আসলে হাসপাতালের একজন কর্মীও আহত হন। হামলাকারীরা চিকিৎসকের মোবাইল ফোনটিও ছিনিয়ে নেয় বলে জানা গেছে।

এ ঘটনার প্রতিবাদে হাসপাতালের কর্মরত চিকিৎসক ও স্টাফরা জরুরি বিভাগ ব্যতীত সব ধরনের সেবা কার্যক্রম দেড় ঘণ্টা বন্ধ রাখেন। পরে পুলিশ মোবাইল টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।