চিরিরবন্দরে ভেকু বহনকারী ট্রাক্টর খাদে, নিহ’ত ১

খবরওয়ালা নিউজ ডেস্ক: দিনাজপুরের চিরিরবন্দরে ভেকু বহনকারী ট্রাক্টর খাদে পরে নিহত হয়েছেন ভেকু ড্রাইভার। 

বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার (ওসি) আহসান হাবীব।

মঙ্গলবার বিকেলে চিরিরবন্দর-রানীরবন্দর সড়কের হাইসর মিল এলাকায় সামনের চাকা ভেঙ্গে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘ টনায় পরে এ ট্রাক্টরটি। 

নিহত ভেকু ডাইভার জুয়েল রানা (২৪)। তিনি টাংগাইল জেলার কালিহাতি উপজেলার নরসিংদা এলাকার ইসমাইল হোসেনের ছেলে। 

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাজেদুল (১৮) নামের ট্রাক্টর ড্রাইভার। তিনি চিরিরবন্দর উপজেলার সাইতাড়া ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী হাজীপাড়া এলাকার সাদেকুল হকের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ভেকু বহনকারী ট্রাক্টরটিতে সাইতাড়া ইউনিয়নের হাটখোলা থেকে ভেকু তুলে চিরিরবন্দর নেওয়ার পথে ঘুঘুরাতলী-রানীরবন্দর সড়কের হাইসোর মিল এলাকায় পৌছালে ট্রাক্টরের সামনের ডান পাশের চাকা ভেঙ্গে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা সংলগ্ন খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে ভেকুর ড্রাইভার মারা যান এবং অপরজনকে চিরিরবন্দর থানা পুলিশ, চিরিরবন্দর ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতা প্রায় সাড়ে ৪ ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে ট্রাক্টর ড্রাইভারকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 

খবরওয়ালা /এফএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।