চুরি করতে এসে বিছানায় ঘুম! গল্পের মতোই কাণ্ড ঘটলো বাস্তবে

একেবারে যেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প থেকে উঠে আসা কাহিনি—গৃহস্থের ঘরে ঢুকে চুরি করতে গিয়ে ঘুমিয়ে পড়ল চোর! টাকা, গয়না, মালপত্র ব্যাগে গুছিয়ে নিয়েও শেষরক্ষা হলো না ঘুমকাতুরে এই চোরের।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুর শহরের নাজিরবাদ থানা এলাকায়। নাজিরবাদ থানা এলাকায় এক ব্যক্তির বাড়িতে চুরি করতে ঢুকেছিল অভিযুক্ত ব্যক্তি। আলমারির লকার ভেঙে মূল্যবান জিনিসপত্র ব্যাগে ভরে পাশের একটি বাড়িতে ঢোকে সে। সেই বাড়িতেও গয়না, টাকাকড়ি হাতসাফাই করে। 

কিন্তু এরপর যা ঘটে, তা রীতিমতো গল্প কাহিনিকেও হার মানায়। ক্লান্ত শরীরে ফাঁকা বিছানা পেয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছিলো চোর। কখন যেন গভীর ঘুমে তলিয়ে যায়। সেই ঘুম ভাঙে ভোরে ঘরের মালিকের কাছে ধরার পড়ার পর।

ভোরে ঘরের মালিক অনিল ঘুম থেকে উঠে বিছানায় এক অচেনা লোককে ঘুমাতে দেখে প্রথমে হতচকিত হয়ে পড়েন। কিছুক্ষণ পর পুরো ঘটনা আঁচ করতে পেরে চিৎকার করে পরিবারের অন্য সদস্যদের ডাকেন।

চোরের ব্যাগ তল্লাশি করে পাওয়া যায় খোয়া যাওয়া গয়না, টাকা এবং অন্যান্য সামগ্রী। এরপরই খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে এসে নাজিরবাদ থানার পুলিশ ঘুমকাতুরে চোরকে ঘুম থেকে তুলে গ্রেপ্তার করে।

চোরের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ ধারণা করছে, অভিযুক্ত ব্যক্তি সম্ভবত মদ্যপ অবস্থায় ছিল, যার ফলে কাজের মাঝপথেই ঘুমিয়ে পড়ে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।