হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ আজ

হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে আজ। তবে স্বাভাবিক থাকবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম।

সোমবার (৪ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মঙ্গলবার ৫ আগস্ট সরকারি ছুটি থাকবে। তাই ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে বুধবার সকাল থেকে যথারীতি নিয়মে আবারও আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আরিফুল ইসলাম বলেন, আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রীরা দুই দেশের মাঝে যাতায়াত করতে পারবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।