চোরাই গরুর নিলাম, কিনলেন আইনজীবী

চট্টগ্রাম আদালতে চোরাই সন্দেহে জব্দ করা তিনটি গরুর নিলাম অনুষ্ঠিত হয়েছে। প্রকাশ্য এই নিলামে দুটি গাভি ও একটি বাছুর ১ লাখ ৫৫ হাজার টাকায় কিনে নিয়েছেন মোহাম্মদ ফরহাদুল আলম নামের এক আইনজীবী।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেল সাড়ে ৪টায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে এই নিলাম অনুষ্ঠিত হয়। নগরীর আকবরশাহ থানা পুলিশ গরুগুলো জব্দ করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠায়।

আদালত সূত্র জানায়, গত ১২ মে নিলামের বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশ করা হয়। এরপর ৮৪ জন ক্রেতা নিলামে অংশ নেন। সর্বোচ্চ দরদাতা হিসেবে গরুগুলো কিনে নেন আইনজীবী ফরহাদুল। গরুগুলোর দর ওঠে ১ লাখ ২৪ হাজার টাকা, তবে ভ্যাট ও আয়করসহ মোট মূল্য দাঁড়ায় ১ লাখ ৫৫ হাজার টাকা।

নিলাম শেষে গরুগুলো তিনি নিজ গ্রাম ফটিকছড়িতে নিয়ে যান।

আকবরশাহ থানার পরিদর্শক মো. শফিক বলেন, “৮ এপ্রিল উত্তর কাট্টলী এলাকা থেকে মালিকানাবিহীন অবস্থায় গরুগুলো উদ্ধার করা হয়। কেউ মালিকানা দাবি না করায় আদালতের নির্দেশে তা নিলামে বিক্রি করা হয়।”
ধারণা করা হচ্ছে, গরুগুলো চোর চক্র চুরি করে এনে ফেলে রেখে পালিয়ে গিয়েছিল।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।