চোরাকারবারিদের ধরতে গিয়ে নৌকাডুবিতে বিজিবি সদস্য নিখোঁজ

সিলেটের গোয়াইনঘাটে চোরাচালানকারীদের নৌকাকে ধাওয়া করতে গিয়ে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) একটি নৌকা পিয়াইন নদীতে ডুবে গেছে। এই দুর্ঘটনায় বিজিবির সদস্য মাসুম বিল্লাহ নিখোঁজ হয়েছেন। তিনি সোনার হাট ক্যাম্পে কর্মরত ছিলেন।

শনিবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আমবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, চোরাকারবারিরা অবৈধ পণ্য নিয়ে পিয়াইন নদী দিয়ে যাচ্ছিল। এ সময় বিজিবির টহল নৌকা তাদের ধাওয়া করলে চোরাকারবারির নৌকাটি বিজিবির নৌকাকে ধাক্কা দেয়। এতে বিজিবির নৌকা নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ জানান, চোরাকারবারিদের নৌকাটি বিজিবি সদস্যদের বহনকারী নৌকাকে সজোরে ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায় এবং একজন সদস্য নিখোঁজ হন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উদ্ধার কাজে সহায়তা করছেন। তবে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এখনও পৌঁছায়নি। এই ঘটনায় চোরাকারবারিদের নৌকাটি আটক করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।