চোর সন্দেহে যুবককে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা

জামালপুর সদর উপজেলায় চোর সন্দেহে এক যুবককে গাছে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রবিবার (০৩ আগস্ট) সকালে উপজেলার চর যথার্থপুরের উজানপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত যুবকের পরিচয় এখনো জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর। দুপুর একটার দিকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, সকালে তিন যুবক মিলে উজানপাড়া এলাকার কয়েকটি বাড়িতে মোবাইল ফোন চুরি করতে প্রবেশ করেন। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তাঁরা চোরদের ধাওয়া দেন। পালাতে সক্ষম হলেও একজন ধরা পড়েন। পরে স্থানীয়রা তাঁকে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন। মারধরের একপর্যায়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

বারুয়ামারী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ শাহাজাদা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, ‘চোর সন্দেহে একজনকে ধরা হয়। পরে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। তাঁর হাঁটুর নিচে এবং হাতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাঁর সঙ্গে আরও দুজন ছিলেন। তাঁরা পালিয়ে গেছেন। এখনো নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তাঁর পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশ জানিয়েছে, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের কেউ কেউ এ ধরনের ‘নিজ হাতে শাস্তি দেওয়া’র ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।