ছোট ভাইয়ের স্ত্রীকে কুপিয়ে হত্যা করলেন ভাসুর, অতঃপর…

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কুশিয়ারা এলাকায় ছোট ভাইয়ের স্ত্রীকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন ভাসুর রবিউল হাসান আবির (৩৫)।

রবিবার (৩ আগস্ট) সকালে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। দুপুরে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত গৃহবধূর নাম নদী আক্তার (৩০)। তিনি কুশিয়ারা এলাকার বাসিন্দা এবং অভিযুক্ত রবিউলের ছোট ভাইয়ের স্ত্রী।

ওসি লিয়াকত আলী বলেন, ‘রবিউল হাসান আবির নিজেই থানায় এসে হত্যার দায় স্বীকার করে আত্মসমর্পণ করেন। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও জব্দ করা হয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা জানতে আমরা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছি।’

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে পারিবারিক কথাকাটাকাটির একপর্যায়ে রবিউল ঘরের ভেতর ধারালো ছুরি দিয়ে নদী আক্তারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।