চ্যাম্পিয়ন্স ট্রফিতে হার দিয়ে শুরু করলো পাকিস্তান

খবরওয়ালা অনলাইন ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের কাছে হার দিয়েই শুরু করলো পাকিস্তান। অন্যদিকে কিউইরা ৬০ রানের বড় জয়ে সেমির সমীকরণ সহজ করলো।

করাচিতে উদ্বোধনী ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২০ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে খেলতে নেমে ৪৭ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ২৬০ রানের বেশি করতে পারেনি পাকিস্তান।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৮ রানে ভাঙে উদ্বোধনী জুটি। ৬ রান করে বিদায় নেয় ওপেনার সৌধ শাকিল। তিনে নেমে ব্যর্থ মোহাম্মদ রিজওয়ান। অধিনায়ক ফিরেছেন মাত্র ৩ রান করে।  

২২ রানে দুই উইকেট হারানোর পর ফখর জামানকে সঙ্গে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন বাবর আজম। তবে ২৪ রানের বেশি করতে পারেননি ফখর। তবে তার বিদায়ের প্রভাব পড়তে দেননি সালমান আলি আগা। তিনি বাবরকে যোগ্য সঙ্গ দিচ্ছিলেন। কিন্তু ২৮ বলে ৪২ রানে থেমেছেন এই ব্যাটার।

মিডল অর্ডারে ব্যর্থ তৈয়ব তাহির। এক রান এসেছে তার ব্যাট থেকে। দেখে শুনে খেলা বাবরও ফিরেছেন ফিফটির পর। তিনি ৯০ বলে করেছেন ৬৪ রান। তার বিদায়ে ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান। তবে শেষদিকে কিছুটা লড়াই করেছেন খুশদিল শাহ। ৪৯ বলে অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলেছেন তিনি। তবে সেটা কেবলই ব্যবধান কমিয়েছে।

খবরওয়ালা/এমএ জেড

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।