ছাত্রদলের প্রশংসায় যা বললেন শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (বিএনপির ছাত্রসংগঠন) একটি কর্মসূচি নিয়ে সংগঠনটির প্রশংসা করেছেন। তিনি আশা প্রকাশ করেন যে, সব ছাত্রসংগঠন হিংসা-বিদ্বেষ পরিহার করে একে অপরকে শিক্ষা, সেবা এবং ভালো কাজের ক্ষেত্রে প্রতিযোগিতা করবে।

শনিবার (৮ মার্চ) রাতে ছাত্রদলের কর্মসূচির প্রশংসা করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেন তিনি।

পবিত্র মাহে রমজান উপলক্ষে হিফজুল কোরআন এবং কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করছে ছাত্রদল।

আগামী ১৬ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। বিজয়ীদের জন্য থাকবে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট। শনিবার ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে এ আয়োজনের কথা জানানো হয়।

ছাত্রদলের এই আয়োজনের একটি ফটোকার্ড শেয়ার করে শিবির সভাপতি জাহিদুল ইসলাম লেখেন, মাশা-আল্লাহ। বন্ধুপ্রতিম ছাত্রসংগঠন ছাত্রদল ভালো কাজের প্রতিযোগিতায় সম্পৃক্ত হয়েছে। আল্লাহ কবুল করুন।  আশা করি, হিংসা-বিদ্বেষ পরিহার করে সব ছাত্রসংগঠন শিক্ষা, সেবা ও ভালো কাজে প্রতিযোগিতা করবে। অনেক অনেক দোয়া ও শুভ কামনা।

খবরওয়ালা/এসআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।