ছাত্রদলের হল কমিটি ঘোষণার প্রতিবাদে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তপ্ত

জাতীয়তাবাদী ছাত্রদলের হল কমিটি ঘোষণার প্রতিবাদে শুক্রবার গভীর রাতে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা। রাত ১২টার পর থেকেই তারা ক্যাম্পাসজুড়ে মিছিল ও স্লোগানে মুখর হয়ে ওঠেন। ‘হল পলিটিকসের ঠিকানা—এই ক্যাম্পাসে হবে না’, ‘আবু সাঈদ, মুগ্ধ—শেষ হয়নি যুদ্ধ’ ইত্যাদি শ্লোগান দিয়ে তারা হলে রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি জানান।

রাত সাড়ে ১২টার দিকে মুহসীন হল থেকে মিছিল শুরু হয়। মাস্টারদা সূর্য সেন হল ঘুরে বিক্ষোভকারীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন। এ সময় রোকেয়া হল ও শামসুন নাহার হলের ছাত্রীরাও গেট ভেঙে মিছিলে যোগ দেন। পরে সবাই মিলে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। রোকেয়া হলের ছাত্রী আছিয়া রেমিজা বলেন, ‘হল প্রশাসনকে বলেছি ব্যবস্থা নিতে, কিন্তু তারা পারবেন না। তাই উপাচার্যের কাছে এসেছি।’

এর আগে রোকেয়া হলের শিক্ষার্থীরা প্রাধ্যক্ষের কাছে চার দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেন। দাবিগুলো হলো—
১. হলকে প্রকাশ্য ও গুপ্ত—সব ধরনের ছাত্র রাজনীতি থেকে সম্পূর্ণ মুক্ত ঘোষণা করা।
২. ছাত্রদল, বাগছাস, শিবির, ছাত্রী সংস্থা, ছাত্রলীগসহ (নিষিদ্ধ) কোনো সংগঠন হলে কমিটি ঘোষণা করলে কঠোর ব্যবস্থা নেওয়া।
৩. ১৭ জুলাইয়ের স্মারকলিপিতে স্মারক নম্বর বসিয়ে আইনি ভিত্তি নিশ্চিত করা।
৪. প্রভোস্ট, হাউস টিউটর বা কর্মচারী—যারা কোনো নির্দিষ্ট ছাত্র সংগঠনকে সহযোগিতা করবেন, তাদের পদত্যাগে বাধ্য করা।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।