ছাত্রলীগের সভাপতি সাদ্দামের বাবা আর নেই

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের বাবা বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

বৃহস্পতিবার (১৫ মে) রাত আড়াইটার পঞ্চগড়ের বোদা সাতখামার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন কন্যা সন্তান রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের নামাজের জানাজা শুক্রবার (১৬ মে) বিকেল সাড়ে ৪টায় বোদা উপজেলার এগারো মাইল প্রামানিক গোরস্থান মাঠে অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি বোদা পাইলট হাই স্কুল এন্ড কলেজের তৎকালীন প্রধান শিক্ষক আলহাজ আলাউদ্দিন আহমেদের চতুর্থ সন্তান ছিলেন।

তিনি জীবদ্দশায় ঠাকুরগাঁও জেলায় মুন্সিরহাট হাই স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এবং সুনামের সঙ্গে অবসর গ্রহণ করেন।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।