ছাত্রীকে যৌন হয়রানি করে দল থেকে বহিষ্কার হলেন জামায়াতের আমির

নওগাঁয় মাদরাসাছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে সদর উপজেলা জামায়াতের আমির ও এনায়েতপুর দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা মোনায়েম হোসাইনকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াত ইসলামি। একই সঙ্গে তাকে দেওয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নও বাতিল করা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত জেলা জামায়াতের জরুরি সভায় তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে নৈতিক স্খলনের দায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নিশ্চিত করেছেন জেলা জামায়াতের আমির খন্দকার মুহাম্মদ আবদুর রাকিব।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে মোনায়েম হোসাইনের বিরুদ্ধে মাদরাসাছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ ওঠে। অভিযোগের পর জেলা জামায়াত তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রতিবেদনে তার বিরুদ্ধে নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় বহিষ্কারের সিদ্ধান্ত হয়।

এ প্রসঙ্গে জেলা জামায়াত আমির খন্দকার মুহাম্মদ আবদুর রাকিব বলেন, “অভিযোগ প্রমাণিত হওয়ায় মোনায়েম হোসাইনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এখন থেকে তার সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই।”

তিনি আরও জানান, তদন্তে এনায়েতপুর দাখিল মাদরাসার শিক্ষকদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টিও উঠে এসেছে। তবে সেসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।