ছোট পুঁজি নিয়েও পাকিস্তানের দাপুটে জয়

ছোট লক্ষ্য দিয়েও বড় জয় তুলে নিল পাকিস্তান। দুবাইয়ে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপ টি–টোয়েন্টির ‘এ’ গ্রুপ থেকে ভারতের সঙ্গে সুপার ফোর নিশ্চিত করেছে সালমান আগার দল। 

এ হারে বিদায় নিয়েছে আরব আমিরাত।

প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৪৬ রান তোলে পাকিস্তান। জবাবে ১৭.৪ ওভারে ১০৫ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।

টপ অর্ডারে ধস নামলেও ফখর জামানের ফিফটি (৩৬ বলে ৫০) আর শাহিন শাহ আফ্রিদির ঝড়ো ইনিংস (১৪ বলে ২৯*) ভর করে লড়াইয়ের পুঁজি পায় পাকিস্তান। আমিরাতের হয়ে দুর্দান্ত বোলিং করেন জুনায়েদ সিদ্দিকি (১৮ রানে ৪ উইকেট) ও সিমরানজিত সিং (২৬ রানে ৩ উইকেট)।

জয়ের লক্ষ্য তাড়ায় ভালো শুরু করেছিল আরব আমিরাত। তবে শাহিন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদের বোলিংয়ে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে পথ হারায় স্বাগতিকরা। একমাত্র লড়াই করেছেন রাহুল চোপড়া (৩৫ বলে ৩৫)।

শেষ পর্যন্ত পাকিস্তানের বোলারদের সামনে ১০৫ রানের বেশি যেতে পারেনি আরব আমিরাত। শাহিন, হারিস আর আবরার নেন দুটি করে উইকেট।

এই জয়ে পাকিস্তান সুপার ফোর নিশ্চিত করলেও আবারও তাদের ব্যাটিং ভঙ্গুরতা চোখে পড়েছে। টপ অর্ডারের ব্যর্থতা কাটিয়ে শেষ দিকে আফ্রিদির ক্যামিওই এনে দিয়েছে জয় নিশ্চিত করার মতো পুঁজি।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।