খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
শ্রমিকবেশেও রক্ষা হলো না কক্সবাজার সরকারি কলেজ শাখার ছাত্রলীগের আহ্বায়ক রাজিবুল ইসলাম মোস্তাকের (২৯) ।
এতদিন শ্রমিকবেশে আত্মগোপনে থাকলেও শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়েছেন তিনি।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারের শেরপুর বাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। শেরপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শিপু কুমার দাস গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কক্সবাজার সদর থানার একাধিক মামলার এজাহারভুক্ত আসামি মোস্তাক দীর্ঘদিন ধরে গ্রেপ্তার এড়াতে শেরপুরে আত্মগোপনে ছিলেন। স্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠানে শ্রমিক পরিচয়ে কাজ করছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ধরা হয়।
পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তাককে এলাকায় একজন সাধারণ শ্রমিক হিসেবেই সবাই চিনত। তবে তার অতীত রাজনৈতিক পরিচয় ও মামলার বিষয়টি প্রকাশ্যে আসার পর এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে।
খবরওয়ালা/আশ