সাতক্ষীরায় বিশেষ অভিযানে ৩০ হাজার ডলার জব্দ

সাতক্ষীরায় বিশেষ অভিযানে ৩০ হাজার মার্কিন ডলার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) সকালে সাতক্ষীরার ৩৩ বিজিবি ব্যাটালিয়নের মাদরা সীমান্তের তেতুলতলা এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়—মাদরা বিওপির সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৮ ও ৯ আরবি’র মধ্যবর্তী তেতুলতলা এলাকা দিয়ে বিপুল পরিমাণ ডলার ভারতে পাচারের চেষ্টা চলছে। এ সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশে মাদরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল কৌশলে সেখানে অবস্থান নেয়।

পরবর্তীতে সকাল আনুমানিক ৯টার দিকে বিজিবির টহলদল একজন সন্দেহভাজন ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখে। তাকে ধাওয়া করলে তিনি হাতে থাকা একটি পলিথিন ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যান। পরে ব্যাগটি তল্লাশি করে ১০০ ডলারের তিনটি বান্ডিলে মোট ৩০ হাজার ইউএস ডলার উদ্ধার করা হয়। উদ্ধার ডলারের বর্তমান বাজারমূল্য প্রায় ৩৬ লাখ ৩৭ হাজার ২০০ টাকা।

বিজিবি আরও জানায়, জব্দকৃত ডলার সংক্রান্ত বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আদালতের আদেশক্রমে ডলারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।