জগন্নাথ বিশ্ববিদ্যালয় ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। 

ভর্তি পরীক্ষার ফলাফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট – www.jnu.ac.bd অথবা https://jnuadmission.com অথবা www.admission.jnu.ac.bd-এ ফলাফল জানা যাবে।

বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ৮ হতে ১৭ এপ্রিল পর্যন্ত উত্তীর্ণ শিক্ষার্থীরা ওয়েবসাইটটে লগইন করে বিষয় পছন্দ (Subject Choice) দিতে পারবেন।

এর আগে গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনুষ্ঠিত বি (কলা ও আইন অনুষদ), সি (বিজনেস স্টাডিজ অনুষদ) এবং ডি (সামাজিক বিজ্ঞান অনুষদ) ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

খবরওয়ালা/জেআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।