জনগণের আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশে দ্রুত নির্বাচন প্রয়োজন: ভারত

বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে দ্রুত একটি অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছে ভারত।

বৃহস্পতিবার (২৯ মে) নয়াদিল্লিতে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।

সংবাদ সম্মেলনে রণধীর জয়সওয়াল বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে এমন একটি নির্বাচন প্রয়োজন, যা জনগণের আকাঙ্ক্ষা ও ম্যান্ডেটকে প্রতিফলিত করবে।’

সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ‘ভারত বাংলাদেশের অস্থিতিশীলতা সৃষ্টিতে জড়িত’—এমন অভিযোগ প্রসঙ্গে জয়সওয়াল বলেন, ‘এসব মন্তব্য প্রকৃত সমস্যাগুলো থেকে দৃষ্টি সরানোর চেষ্টা। বাংলাদেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতির পূর্ণ দায় তাদের সরকারের ওপরই বর্তায়।’

তিনি আরও বলেন, ‘এমন পরিস্থিতিতে বাইরের শক্তির ওপর দোষ চাপানো সমস্যা সমাধানে সহায়ক নয়, বরং এটি দায় এড়ানোর কৌশল বলেই মনে হয়।’

উল্লেখ্য, এর আগে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এক সভায় বলেছিলেন, ড. ইউনূস বৈঠকে দাবি করেন ভারতীয় আধিপত্যবাদের কারণে বাংলাদেশ বড় সংকটে রয়েছে এবং এই সংকট মোকাবেলায় জাতীয় ঐক্য প্রয়োজন।

 

 

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

খবরওয়ালা/আরডি 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।