জনপ্রিয় গান ‘কন্যা’ এবার উর্দুতে গাইলেন পাকিস্তানি শিল্পীরা

ইমরান মাহমুদুলের সঙ্গে দিলশাদ নাহার কণার গাওয়া এবং রবিউল ইসলাম জীবনের লেখা ‘জ্বিন ৩’ সিনেমার ‘কন্যা’ গানটি দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এবার গানটির উর্দু সংস্করণ ইউটিউবে মুক্তি পেয়েছে, যেখানে কণ্ঠ দিয়েছেন পাকিস্তানের খুশবু ও স্রিবেন।

‘জ্বিন ৩’-এর প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জানান, ছবিটা কিছুদিন আগে পাকিস্তানে মুক্তি পেয়েছে। সেখানকার পরিবেশক গানসহ পুরো ছবিটা উর্দুতে ডাবিং করেছে। যেহেতু এই গানটা আগে থেকেই বাংলাতে হিট, তাই তারা আলাদা যত্ন নিয়ে করেছে। তাদের সঙ্গে কথা বলেই জাজের ইউটিউব চ্যানেলে গানটি আপলোড করেছি। ভালো সাড়াও পাচ্ছি।

‘কন্যা’ গানটিতে নুসরাত ফারিয়া ও আব্দুন নূর সজলকে রঙিন রূপে দেখা গেছে। এই জুটি একসঙ্গে নেচে দর্শকদের মন ছুঁয়েছেন। ফারিয়া লাল, হলুদ, সাদা পোশাকে তার সৌন্দর্য মেলে ধরেছেন, আর সুদর্শন সজল রঙিন করেছেন গানের ফ্রেম। পাশাপাশি দৃশ্যায়নে উৎসবের আমেজ গানটিকে আরও জাঁকজমকপূর্ণ করে তুলেছে।

খবরওয়ালা/টিএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।