জনপ্রিয় দুই তারকা পাচ্ছেন সিজেএফবি বিশেষ সম্মাননা

২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডে ‘বিশেষ সম্মানানা’ পাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী বেবী নাজনীন ও চিত্রনায়িকা পূর্ণিমা। সংগীত ও চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার দেওয়া হবে তাদের।

আগামী ১৭ অক্টোবর (শুক্রবার) বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারের হল অফ ফেমে এক বর্ণাঢ্য আয়োজনে তাদের হাতে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন, সিজেএফবি’র সভাপতি এনাম সরকার। এটি সিজিএফবি’র ২৪তম পুরস্কার বিতরণী আসর।

এছাড়া ২০২৪ সালে সংগীত, চলচ্চিত্র এবং টেলিভিশন বিভাগে বছর সেরা পারর্ফমেন্সের জন্য পুরস্কৃত হবেন এই তিন বিভাগের সেরা তারকারা। অনুষ্ঠানজুড়ে থাকছে জনপ্রিয় তারকাদের পারফরম্যান্স।

দেশের প্রধান জাতীয় দৈনিক, টেলিভিশন মিডিয়া এবং অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্ট’স ফোরাম অফ বাংলাদেশ-সিজেএফবি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়।

প্রতিষ্ঠার পর থেকেই সিজিএফবি বাংলাদেশের মিডিয়া সংশ্লিষ্টদের দিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ‘সিজেএফবি পারফরম্যান্স’ অ্যাওয়ার্ড তারই অন্যতম একটি অংশ যা প্রবর্তনের শুরু থেকেই বাংলাদেশের মিডিয়ায় ব্যাপকভাবে সমাদৃত।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।