জবানবন্দিতে যেসব তথ্য দিলেন সেই পর্নো তারকা যুগল

পর্নোগ্রাফির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি পর্নো তারকা যুগল মুহাম্মদ আজিম ও বৃষ্টি রবিবার আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা ও মেহেরা মাহাবুবের আদালতে তাদের জবানবন্দি রেকর্ড করা হয় এবং পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এদিন রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়।

তদন্তে জানা গেছে, যুগল মুহাম্মদ আজিম ও বৃষ্টি একাধিক আন্তর্জাতিক পর্নো ওয়েবসাইটে ভিডিও আপলোড করতেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম, ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করেও তারা এ ধরনের প্রচারণা চালাতেন এবং অন্যদেরও এই ইন্ডাস্ট্রিতে যুক্ত হওয়ার জন্য প্রলুব্ধ করতেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক মিজানুর রহমান ১৬৪ ধারায় তাদের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আদালতের অনুমোদনের পর এ জবানবন্দি রেকর্ড করা হয়। তাদের গ্রেপ্তার করা হয়েছিল ২০ অক্টোবর ভোররাতে বান্দরবানের হাজীপাড়ার বালাঘাটা এলাকা থেকে। এ সময় পর্নো ভিডিও তৈরির আলামত হিসেবে তাদের কাছ থেকে মোবাইল, সিম কার্ড, ক্যামেরা, ট্রাইপডসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

পরদিন, ২১ অক্টোবর তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। তদন্তে জানা গেছে, যুগল মুহাম্মদ আজিম ও বৃষ্টির প্রকাশিত ১১২টি ভিডিও ২ কোটি ৬৭ লাখেরও বেশি বার দেখা হয়েছে। এ ঘটনায় সাইবার তদন্ত বিভাগের উপপরিদর্শক শামীম হোসেন পল্টন মডেল থানায় মামলা করেন।

মামলার সূত্রে আরও জানা গেছে, তারা কেবল নিজেদের জন্য নয়, অন্যদেরও পর্নোগ্রাফি জগতে যুক্ত করার চেষ্টা করতেন। তাদের প্রথম ভিডিও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ২০২৪ সালের মে মাসে প্রকাশিত হয়েছিল।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।