জমি লিখে নিয়ে মা-বাবাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলো ছেলে

লালমনিরহাটে কৌশলে জমি লিখে নিয়ে বৃদ্ধ মা-বাবাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে ছেলে। পরে মেয়ের বাড়িতে আশ্রয় নেন তারা। 

লালমনিরহাট পৌরসভার উত্তর সাপটানা মদনের চক নামক এলাকায় এ ঘটনা ঘটে।

এ নিয়ে বৃহস্পতিবার (৭ আগস্ট) থানায় অভিযোগ দিয়েছেন আছিমুদ্দিন (৮০) ও তার স্ত্রী খোদেজা খাতুন (৬০) নামের ওই দম্পতি।

অভিযোগ উঠেছে, ছেলে খবির উদ্দিন, ছেলের বউ শাহিনা বেগম ও নাতি মো. শাহিন আলম মিলে কৌশলে সব জমি লিখে নিয়ে বাড়ি থেকে বের করে দেন তাদের। পরে ওই বৃদ্ধ দম্পতি মেয়ের জামাইয়ের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। গত বৃহস্পতিবার রাতে আছিমুদ্দিন বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগ থেকে জানা যায়, বাড়ি, ভিটাসহ সব জমি লিখে নিয়ে আছিমুদ্দিন ও তার বৃদ্ধ স্ত্রীকে ভরণপোষণ দেওয়া বন্ধ করে দেয় ছেলে। ফলে অতি কষ্টে দিনাতিপাত করতে থাকে। একপর্যায়ে বৃদ্ধ দম্পতিকে বাড়ি থেকে চলে যেতে বলে তারা। কোনো উপায় না পেয়ে ওই দম্পতি মেয়ে জামাতার বাড়িতে অবস্থান নেয়।
এরপর তারা পুনরায় বাড়িতে ফিরলে ঘরের ফ্যানের সংযোগ কেটে দেওয়া হয়। একপর্যায়ে বৃদ্ধ দম্পতিকে তারা বাড়ি থেকে বের করে দেয়।

আছিমুদ্দিন বলেন, আমি কোথায় গেলে বিচার পাব। এ বয়সে এমন দেখতে হবে ভাবিনি। এখন আমি ছোট মেয়ের বাড়িতে আর আমার স্ত্রী বড় মেয়ের বাড়িতে আছে। দুজন আলাদা আলাদা আশ্রয়ে আছি। আমি আর ছেলের বাড়িতে যেতে চাই না। আমি আমার জমিজমা ফেরত চাই।

লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মাদ নূরনবী বলেন, বৃদ্ধ আছিমুদ্দিনের বিষয়টি মর্মান্তিক, অভিযোগ পেয়ে ছেলে, ছেলের বউ ও নাতিকে থানায় ডাকা হয়েছে। তারা আসেনি, তাই নিয়ম অনুযায়ী মামলা করা হয়েছে।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।