জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ

ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় জোরালোভাবে নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

বুধবার (২৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি এ নিষ্ঠুর সহিংসতার ঘটনায় ভুক্তভোগী সবার প্রতি আন্তরিক সহানুভূতিও প্রকাশ করে বাংলাদেশ।

বাংলাদেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ে তার দ্ব্যর্থহীন প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বিকেলে কাশ্মীরের পেহেলগামে ওই হামলা হয়। বন্দুকধারীরা জঙ্গল থেকে বেরিয়ে পর্যটকদের ওপর গুলি চালাতে থাকেন। হামলায় ঠিক কতজন নিহত হয়েছেন, তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে নিরাপত্তা বাহিনীর সূত্র এএফপিকে বলেছে, নিহত মানুষের সংখ্যা অন্তত ২৬।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।