জয়পুরহাটে নবীকে অবমাননা করে ফেসবুকে পোস্ট, যুবক আটক

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে সুবাশিষ চৌধুরী (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার রাধাবাড়ী রেলগেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সুবাশিষ পাঁচবিবি উপজেলার দমদমা ভূমি অফিস সংলগ্ন বিমলের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে Subash Chowdhury নামের একটি ফেসবুক আইডি থেকে একটি মদের বোতলের ছবি পোস্ট করে ক্যাপশনে অবমাননাকর একটি বাক্য লেখা হয়। এই পোস্টটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। স্থানীয়ভাবে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং ফেসবুকজুড়ে সুবাশিষের গ্রেপ্তারের দাবিতে অসংখ্য পোস্ট দেওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপার আব্দুল ওহাব মিঞা ঘটনাস্থলে পৌঁছান। এরপর বিকেলে অভিযান চালিয়ে সুবাশিষকে আটক করে পুলিশ।

আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে বলে পাঁচবিবি থানা পুলিশ জানিয়েছে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।