জাতীয় সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানায়নি জামায়াত

জাতীয় নির্বাচন পদ্ধতিতে অনুপাতে প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জাতীয় সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানায়নি জামায়াতে ইসলামী। ২৪ বছরের রাজনৈতিক সঙ্গী বিএনপি ছাড়া ফ্যাসিবাদবিরোধী অন্যান্য দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছে বলে জানিয়েছে দলটি।

জামায়াতের না‌য়ে‌বে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তা‌হের গণমাধ্যমকে বলেন, ‘পিআরের প‌ক্ষে থাকা দলগু‌লো‌কে আমন্ত্রণ করা হ‌য়ে‌ছে।’ তবে বিএনপির বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

জামায়াতের এক জ্যেষ্ঠ নেতা বলেন, ‘সমাবেশের মূল দাবি পিআরভিত্তিক নির্বাচন। বিএনপি এই পদ্ধতির ঘোরবিরোধী। তাই আমন্ত্রণ করলে উভয় পক্ষই বিব্রত হতো।’

প্রসঙ্গত, ১৯৯৯ সাল থে‌কে পরের দুই যুগ একজো‌ট ছিল বিএন‌পি ও জামায়াত। একস‌ঙ্গে সরকার প‌রিচালনা ক‌রে। ২০২২ সালের ডি‌সেম্ব‌রে সম‌ঝোতার ভিত্তিতে জোট ভা‌ঙে দুই দল। ২০২৪ সালের ৭ জানুয়া‌রির নির্বাচনের পর বিএন‌পির যুগপৎ আন্দোলন থেকে‌ও স‌রে যায় জামায়াত। জুলাই অভ্যুত্থানে দল দু‌টি অংশ নি‌লে‌ও ৫ আগ‌স্টের পর বিএন‌পির প্রধান নির্বাচনী প্রতিযোগী হওয়ার ‌চেষ্টা কর‌ছে জামায়াত। ত‌বে দুই দলের নেতারা একে অপ‌রের কর্মসূ‌চি‌তে যোগ দি‌য়ে‌ছেন।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।