১৫০টি বৃদ্ধাশ্রমের দায়িত্ব নিলেন রামচরণের স্ত্রী উপাসনা

ভারতে ১৫০টি বৃদ্ধাশ্রমে আশ্রয় নেওয়া বৃদ্ধ-বৃদ্ধাদের দায়িত্ব নিয়েছেন দক্ষিণী সুপারস্টার রামচরণের স্ত্রী উপাসনা কোনিদেলা। এই উদ্যোগে, তিনি শুধু কাগজে-কলমে দায়িত্ব নেননি, বরং সেই সব বৃদ্ধাশ্রমের আবাসিকদের সঠিক যত্ন এবং আদরের দিকেও নজর রাখছেন।

ভারতীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ‘বিলিয়ন হার্টস বিটিং’ নামে একটি মানবিক উদ্যোগের মাধ্যমে উপাসনা ভারতে ১৫০টিরও বেশি বৃদ্ধাশ্রমের দায়িত্ব নিয়েছেন। তাঁর এই উদ্যোগটি শুধু একজন সমাজসেবক হিসেবে নয়, একজন মানবিক ব্যক্তিত্ব হিসেবে তাঁকে প্রশংসায় ভাসাচ্ছে।

উপাসনা এ প্রসঙ্গে গণমাধ্যমে বলেন, ‘জীবনের এই শেষ পর্যায়ে তাদের একটাই চাওয়া—একটু সম্মান, একটু যত্ন। আমি সেটাই দিতে চাই।’

2Q== ১৫০টি বৃদ্ধাশ্রমের দায়িত্ব নিলেন রামচরণের স্ত্রী উপাসনা
ভারতে ১৫০টি বৃদ্ধাশ্রমে আশ্রয় নেওয়া বৃদ্ধ-বৃদ্ধাদের দায়িত্ব নিয়েছেন দক্ষিণী সুপারস্টার রামচরণের স্ত্রী উপাসনা কোনিদেলা। ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, ‘আমার দত্তক নেওয়া প্রতিটি বৃদ্ধাশ্রম যেন মানবিক পরিবেশে পরিচালিত হয়, সেই দিকেও আমি কড়া নজর রাখব।’

এ ছাড়া উপাসনা বলেন, বৃদ্ধাশ্রমের আবাসিকদের জন্য শুধু আবাসিক সুবিধা নয়, তাদের মনোবলও ঠিক রাখতে নানা পদক্ষেপ নিয়েছেন তিনি। প্রতিটি বৃদ্ধাশ্রমে বিনামূল্যে ওষুধ, নিয়মিত চিকিৎসা, পুষ্টিকর খাবারের পাশাপাশি সাংস্কৃতিক উদ্‌যাপনেরও ব্যবস্থা করা হয়েছে।

এভাবে উপাসনা তার উদ্যোগের মাধ্যমে বৃদ্ধাশ্রমের আবাসিকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।