জাপানে ভাল্লুকের তান্ডপ থামাতে সেনা মোতায়েন

জাপানের উত্তরাঞ্চলের পার্বত্য এলাকায় ভাল্লুক ধরার জন্য সেনা মোতায়েন করা হয়েছে। আক্রমণের ঢেউ সামলাতে অক্ষম হয়ে স্থানীয় কর্তৃপক্ষের জরুরি অনুরোধের পর বুধবার (৫ নভেম্বর) জাপানের আত্মরক্ষা বাহিনী তাদের সেনা পাঠায়।

রয়টার্স জানিয়েছে, কাজুনো শহরে কয়েক সপ্তাহ ধরে ভাল্লুক ধরার অভিযান চলছে। স্থানীয় বাসিন্দাদেরকে ঘন বন এড়িয়ে চলতে এবং সন্ধ্যার পরে বাড়িতে থাকতে বলা হয়েছে। পাশাপাশি, খাবারের সন্ধানে বাড়ির কাছে আসতে পারে এমন ভাল্লুক প্রতিরোধে বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

জাপানের পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর এপ্রিল থেকে জাপানজুড়ে ১০০টির বেশি ভাল্লুকের আক্রমণ হয়েছে, যেখানে ১২ জন প্রাণ হারিয়েছেন – যা রেকর্ড হিসেবে ধরা হচ্ছে।

কাজুনোর মেয়র শিনজি সাসামোতো বলেন, “শহরবাসী প্রতিদিন বিপদ অনুভব করছে। বডি আর্মার পরিহিত ১৫ জন সৈন্য একটি সামরিক ট্রাক ও কয়েকটি জিপে শহরে প্রবেশ করেছে।” তিনি আরও জানান, এই পরিস্থিতি মানুষের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছে, ফলে অনেকেই বাইরে যাওয়া বন্ধ করতে বা অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হচ্ছে।

সৈন্যরা ভাল্লুক ধরার জন্য ব্যবহৃত বাক্স ফাঁদ পরিবহন, স্থাপন ও পর্যবেক্ষণে সহায়তা করবে। তবে প্রশিক্ষিত শিকারিরা প্রয়োজনীয় অস্ত্রসহ মূলভাবে শিকার করবে।

আকিতা প্রিফেকচারের কর্তৃপক্ষ জানাচ্ছে, এই বছরে ভাল্লুকের সংখ্যা ছয় গুণ বেড়ে ৮ হাজারেরও বেশি হয়েছে। এ কারণে গত সপ্তাহে প্রিফেকচারের গভর্নর জাপানের আত্মরক্ষা বাহিনীর কাছে সাহায্যের আবেদন করেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।