জামায়াত আমিরের খোঁজ নিতে হাসপাতালে বিএনপি প্রতিনিধিদল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির একটি প্রতিনিধি দল।

বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

রবিবার (৩ আগস্ট) দুপুরে ইউনাইটেড হাসপাতালে উপস্থিত হয় তারা। সেখানে ডা. শফিকুর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন প্রতিনিধি দলের সদস্যরা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই প্রতিনিধি দল পাঠানো হয়। প্রতিনিধি দলে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল এবং দলের যুগ্ম মহাসচিব ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

খবরওয়ালা/এফএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।