জুতোর ভেতর লুকিয়ে ছিল সাপ, ছোবলে যুবকের মৃত্যু

ভারতের বেঙ্গালুরুর বানারঘাটা এলাকায় জুতার ভেতরে লুকিয়ে থাকা সাপের ছোবলে মৃত্যু হয়েছে মঞ্জু প্রকাশ (৪১) নামে এক আইটি কর্মীর।

ঘটনাটি ঘটে গত শনিবার (৩০ আগস্ট)। মঞ্জু প্রকাশ টাটা কনসালটেন্সি সার্ভিসেসের (টিসিএস) একজন অভিজ্ঞ কর্মী ছিলেন। তিনি রঙ্গনাথ লেআউট এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।

পরিবার জানায়, দুপুরে আখের রস খেয়ে বাড়ি ফেরার পর জুতা খুলে ঘরে প্রবেশ করেন মঞ্জু। কিছুক্ষণ পর নির্মাণকাজের শ্রমিকেরা তাঁর জুতার পাশে একটি মৃত সাপ দেখতে পান। খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে মঞ্জুকে বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁর মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল এবং পায়ে সাপের ছোবলের দাগ ছিল। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এক বিশেষ দিক সামনে এসেছে। পরিবারের দাবি, ২০১৬ সালে এক বাস দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর মঞ্জুর এক পায়ের অনুভূতি পুরোপুরি নষ্ট হয়ে যায়। ওই পায়েই সাপটি ছোবল মারে, ফলে তিনি ব্যথা টের পাননি।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।