‘জুনের পরেই নির্বাচনী রোডম্যাপ’

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ‘গত নির্বাচনে ১৬ লাখ মৃত ভোটার ভোট দিয়েছেন। মৃত ব্যক্তিদের যাচাইবাছাই করে জুনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ শেষ হবে। এর পরেই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে নির্বাচনের পরবর্তী রোডম্যাপ ঠিক করা হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মতবিনিময় সভায় সিইসি বলেন, স্থানীয় ও জাতীয় নির্বাচন কোনটা আগে হবে এটি রাজনৈতিক দলের বিষয়। কমিশন এখানে বিতর্কে জড়াবে না। তবে সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সব নির্বাচন সফল করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে নির্বাচন আইন অনুযায়ী স্ব স্ব দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।

তিনি আরো বলেন, একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের জন্য কোয়ালিটি ভোটার তালিকা প্রয়োজন। আশা করা যায় এ বছরের জুনের মধ্যে তা তৈরি করা হবে।

উল্লেখ্য, কক্সবাজার জেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।