সোনারগাঁয়ে এসির কমপ্রেসার বিস্ফোরণ, নিহত ২

খবরওয়ালা মফস্বল ডেস্ক: নারায়ণগঞ্জে এসির কমপ্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়ে তুহিন ও রাফি নামের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সোনারগাঁয়ে  দুপুর ১টার দিকে উপজেলার কাচঁপুর মেঘা কমপ্লেক্সে  এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চাঁদপুর সদরের সেলিম বেপারীর ছেলে তুহিন (২৫) ও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বাসিন্দা রাফি (২২)।

শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, দুপুরে কাচঁপুরে ইস্টার্ন ব্যাংকের এসির কমপ্রেসরে মেরামতের কাজ চলাকালে তুহিন ও রাফি বিস্ফোরণে দগ্ধ হন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে 
নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী গণমাধ্যমকে বলেন, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। দুজন নিহতের খবর পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে।

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।