জুলাই আন্দোলনে অংশ নেওয়া নারীদের সম্মানে ‘জুলাই সাহসিকা’ ভিডিও প্রকাশ

জুলাই আন্দোলনে যেসব মেয়েরা আন্দোলনে মাঠে নেমেছিল তাদের সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট-২০২৫ এর ম্যাডলিন অলব্রাইট পুরষ্কার দিয়েছেন। তাদের স্মরণে এবার ‘জুলাই সাহসিকা’ নামে ভিডিও প্রকাশ করা হয়েছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজ থেকে।

শনিবার (৫ এপ্রিল) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, জুলাই মাসের আন্দোলনে এক পর্যায়ে সবাই যখন ধরে নিয়েছিল আন্দোলন বোধ হয় স্তিমিত হয়ে গেল তখন বাংলাদেশের মেয়েরাই আমাদের পথ দেখিয়েছিল।

‘তুমি কে, আমি কে—রাজাকার, রাজাকার’ স্লোগানে বিশ্ববিদ্যালয় প্রকম্পিত করে জুলাই আন্দোলনের সলতেতে আগুন ধরিয়ে দিয়েছিল তারা।

বাংলাদেশের সাহসী মেয়েরা শুধু যে আন্দোলনে অংশগ্রহণ করেছে তা না, বহু জায়গায় তারা নেতৃত্ব দিয়েছিল। হাসিনার খুনি বাহিনীর আক্রমণের মুখে আন্দোলনকারী পুরুষ সহপাঠীদের সামনে অকুতোভয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছিল।

আরো বলা হয়, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট কতৃক ২০২৫-এর ম্যাডলিন অলব্রাইট পুরস্কারপ্রাপ্তি উপলক্ষে বাংলাদেশের সাহসী মেয়েদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এই ভিডিও ‘জুলাই সাহসিকা’। 
আমরা নিশ্চিত জানি, এই মেয়েরাই সামনের দিনেও আমাদের পথ দেখাবে, প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে লেখা হয়েছে।
 

খবরওয়ালা/এসআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।