জুলাই গণঅভ্যুত্থান দিবস: ঢাকার সড়ক-মহাসড়ক ব্যবহারে ডিএমপির নির্দেশনা

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতীয় সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউ দিয়ে যান চলাচলে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এদিন এ পথে যাতায়াতকারীদের বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

মিরপুর বা মোহাম্মদপুর থেকে আসা যানবাহনকে আড়ং ক্রসিংয়ে বামে মোড় না নিয়ে সোজা ধানমন্ডি-২৭ হয়ে চলাচলের অনুরোধ জানিয়েছে ডিএমপি। এ ছাড়া সায়েন্স ল্যাবের দিক থেকে আসা যানবাহনগুলো মানিক মিয়ার অ্যাভিনিউয়ের দিকে না গিয়ে সোজা গণভবন ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে বিজয় সরণি হয়ে চলাচল করবে।

ফার্মগেটের এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে ধানমন্ডিগামী যানবাহনকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে না গিয়ে উড়োজাহাজ ক্রসিং ও লেক রোড হয়ে চলাচলের অনুরোধ করা হচ্ছে। সম্ভব হলে ফার্মগেট এক্সিট (বাহির) র‍্যাম্প এড়িয়ে এফডিসি (হাতিরঝিল) র‍্যাম্প ব্যবহার করতে বলা হয়েছে।

ফার্মগেট থেকে মিরপুরের দিকে আসা গাড়িগুলো মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে না গিয়ে সোজা বিজয় সরণি হয়ে চলাচলের জন্য বলা হয়েছে। মিরপুর থেকে ফার্মগেটগামী যানবাহনকে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি হয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। বিকল্প রুট হিসেবে আগারগাঁও থেকে শিশু মেলা পর্যন্ত এই সড়ক ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে পার্কিং নির্দেশনায় বলা হয়েছে, অনুষ্ঠানে আসা দর্শনার্থীদের গাড়ি আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে পার্কিং করতে অনুরোধ করা হয়।

খবরওয়ালা/এফএস 
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।