জুলাই ঘোষণাপত্রের দাবিতে যমুনার সামনে অবস্থান

জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা নির্ধারিত ৩০ কার্যদিবস শেষ হলেও সরকার ঘোষিত জুলাই ঘোষণাপত্র না দেওয়ায় প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

সোমবার (৩০ জুন) বেলা ৩টার দিকে তাঁরা যমুনার বিপরীত পাশে রমনা পার্কের অরুণোদয় গেটের সামনে অবস্থান নেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।’

অবস্থান নেওয়া ব্যক্তিরা গণমাধ্যমকে বলেন, ‘জুলাই ঘোষণাপত্র নিয়ে আর কোনো টালবাহানা চলবে না। সরকার বলেছিল ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাপত্র দেবে। কিন্তু এখনো তা দেওয়া হয়নি।’

তাঁরা আরও জানান, বিভিন্ন দেশে গণ-অভ্যুত্থানের এক মাসের মধ্যেই তা স্বীকৃতি পেয়েছে। কিন্তু ২৪-এর আন্দোলন এখনো সাংবিধানিক স্বীকৃতি পায়নি। স্বীকৃতি না পেলে সময়ের সঙ্গে মানুষ তা ভুলে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।