জুলাই নিয়ে সমালোচনা করায় দুই মাদ্রাসা শিক্ষার্থী কারাগারে

জুলাই আন্দোলন নিয়ে সমালোচনামূলক পোস্ট এবং ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ তুলে তামীরুল মিল্লাত কামিল মাদরাসার টঙ্গী শাখায় তিন দিনে দুই ছাত্রকে আটক করে পুলিশে দিয়েছে একদল শিক্ষার্থী।

শুক্রবার টঙ্গী পশ্চিম থানা পুলিশ এই তথ্য জানায়। আটক রাতুল (১৪) তামীরুল মিল্লাত মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে গাজীপুরের তারগাছ এলাকায় পরিবার সঙ্গে বসবাস করত।

এর আগে আটক মেজবাহ উদ্দিন মোল্লা তামীরুল মিল্লাত কামিল মাদরাসার টঙ্গী শাখার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি তামীরুল মিল্লাত মাদ্রাসার টঙ্গী শাখার তিতুমীর হলের ৬০০১ নম্বর কক্ষে থাকতেন।

পুলিশ জানায়, টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় ‘জুলাই’ বিপ্লববিরোধী মন্তব্য ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে রাতুল নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর করে বৃহস্পতিবার রাতে পুলিশে দিয়েছে তার সহপাঠীরা। শুক্রবার তাকে আদালতে পাঠায় পুলিশ।

পহেলা জুলাই ওই মাদরাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মেজবাহ উদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘জুলাই গণঅভ্যুত্থান’ নিয়ে অশালীন পোস্ট করায় ছাত্রদের বিক্ষোভের মুখে পড়ে। উত্তেজিত ছাত্ররা তাকে মারধর ও মাথার চুল কেটে টঙ্গী করছেন থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

স্থানীয় সূত্র জানায়, ১ জুলাই সকালে অভিযুক্ত তার ব্যক্তিগত ফেসবুকে রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে পোস্ট দেন। প্রাথমিকভাবে বিষয়টি ধামাচাপা থাকলেও ১৫ ঘণ্টা পর শিক্ষার্থীদের নজরে আসে। পরে শিক্ষার্থীরা তাকে ধরে টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করেন। ২ জুলাই পুলিশ তাকে আদালতে পাঠায়।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি)  ইসকান্দার হাবিবুর রহমান যুগান্তরকে বলেন, গত তিন দিনে তামীরুল মিল্লাত কামিল মাদরাসার দুই জন শিক্ষার্থীকে জুলাই বিরোধী প্রচারণার অভিযোগে বৈষম্য বিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।