জেনে নিন কত টনের এসিতে কেমন বিদ্যুৎ বিল আসে

অতিরিক্ত গরম থেকে রক্ষা পেতে কমবেশি সবাই এসি ব্যবহার করে থাকেন। তবে এসি ব্যবহারে সবচেয়ে বেশি যে ব্যাপারটা চিন্তায় ফেলে সেটা হচ্ছে বিদ্যুৎ বিল। অনেকেই বিদ্যুৎ বিল কমানোর জন্য ছোট এসি কেনেন। তারপরও বিদ্যুৎ বিলের চিন্তা মাথা থেকে যায় না।

তবে এসি কেনার সময় ঘর কতটা বড়, তার উপর নির্ভর করে কিনতে হয়। ঘরের আকার বড় হলে অবশ্যই বড় এসি কেনা উচিত। সেক্ষেত্রে বিদ্যুৎ বিলেও কিছুটা তারতম্য হতে পারে। আজকের প্রতিবেদনে জেনে নিন কত টনের এসিতে কেমন বিদ্যুৎ বিল আসতে পারে।

দেশের জনপ্রিয় ইলেকট্রিক পণ্যের ব্র্যান্ড এসি ইলেকট্রিসিটি বিল ক্যালকুলেশনের হিসেব থেকে জানা যায়,

দেড় টনের একটি ইনভার্টার রেগুলার এসি ২২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটানা ৫০ মিনিট করে প্রতিদিন আট ঘণ্টা চালালে এক মাসে বিদ্যুৎ খরচ হবে ২৫৩ দশমিক ৪১ কিলোওয়াট। যার আনুমানিক বিল আসবে প্রায় এক হাজার ৫৬৩ টাকার কিছু বেশি।

একই সময়ে দুই টনের একটি এসির বিদ্যুৎ বিল আসবে প্রায় আড়াই হাজার টাকা। তবে এক টনের একটি এসি একই সময় ধরে চালালে বিদ্যুৎ বিল আসবে প্রায় এক হাজার ৩০০ টাকার কিছু বেশি।

এই হিসেবগুলো ওয়ালটনের এসি ইলেকট্রিসিটি বিল ক্যালকুলেশনের মাধ্যমে করা হয়েছে। উল্লেখ করা বিষয় এবং বিদ্যুৎ বিলের উপর নির্ভর করে এসির বিদ্যুৎ খরচও পরিবর্তিত হতে পারে।

খবরওয়ালা/ এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।