জ্বালানি নিরাপত্তায় ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন

দেশের জ্বালানি তেলের মজুদের অপচেষ্টা প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ জনগণের জন্য নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে দেশের ১৯টি গুরুত্বপূর্ণ তেল ডিপোতে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

আজ শনিবার (২৮ মার্চ) বিজিবি সদর দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট ও মূল্যবৃদ্ধির কারণে দেশে অননুমোদিত তেল মজুদের চেষ্টা বেড়ে গেছে। এ ধরনের পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে বিজিবি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি মোতায়েন কার্যক্রম একটি সুপরিকল্পিত কাঠামোর আওতায় সম্পন্ন হচ্ছে। ইউনিট সদর থেকে দূরবর্তী ডিপোগুলোতে নিরাপদ স্থানে অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে সদস্যরা দায়িত্ব পালন করছে। মোতায়েনকৃত সদস্যরা একজন কর্মকর্তার নেতৃত্বে নিয়মিত তদারকি, প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে বাস্তবায়ন করছে।

জেলা ও ডিপো ভিত্তিক মোতায়েনের তালিকা

জেলা ডিপো সংখ্যা বেইজ ক্যাম্প সংখ্যা
ঢাকা
কুড়িগ্রাম
রংপুর
রাজশাহী
সিলেট
মৌলভীবাজার
কুমিল্লা
ব্রাহ্মণবাড়িয়া
সুনামগঞ্জ
মোট ১৯ ১৯

বিজিবি সদস্যরা অস্থায়ী বেইজ ক্যাম্পে থাকাকালীন তেলের ডিপোগুলোতে নিয়মিত তদারকি চালাচ্ছেন, অবৈধ মজুদ ও বিক্রয় প্রতিরোধ করছেন এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন। এছাড়াও, ডিপো কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় বজায় রেখে দ্রুত তথ্য আদান-প্রদান নিশ্চিত করা হচ্ছে।

সীমান্তে জ্বালানি তেল পাচার প্রতিরোধে বিজিবি অতিরিক্ত টহল, নৌ টহল জোরদার, চেকপোস্ট স্থাপন ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। সীমান্তবর্তী আইসিপি ও এলসিপি এলাকায় ট্রাক, লরি ও অন্যান্য যানবাহনে নিয়মিত তল্লাশি করা হচ্ছে।

এভাবে বিজিবির দৃশ্যমান উপস্থিতি নিশ্চিত করে জনগণের আস্থা বৃদ্ধি এবং জ্বালানি তেলের নিরাপদ সরবরাহ বজায় রাখা হচ্ছে। দেশজুড়ে এই উদ্যোগের ফলে তেলের অবৈধ মজুদ ও বিক্রয় কার্যক্রমের উপর কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে।

বর্তমান পরিস্থিতিতে সরকারের সঙ্গে সমন্বিতভাবে বিজিবি জ্বালানি সেক্টরে নিরাপত্তা জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।