ঝড়ে নৌকা ডুবিতে প্রাণ গেলো শিশুর মৃত্যু, নিখোঁজ ২

রাঙ্গামাটির লংগদুতে বাড়ি ফেরার পথে কাপ্তাই হ্রদে হঠাৎ ঝড়ো বাতাসে নৌকা ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও আরও দুইজন নিখোঁজ রয়েছে ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার গুলশাখালী থেকে নৌকায় করে নদী পার হওয়ার সময় এই ঘটনা ঘটে।

স্থানীয় স্কুল শিক্ষক মো. সোহেল কবির জানান, সন্ধ্যায় এফআইডিসি এলাকার পাঁচজন একটি ছোট জালের নৌকা নিয়ে গুলশাখালী আত্মীয় বাড়ি বেড়াতে যায়। বেড়ানো শেষে বাজারে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে হ্রদে হঠাৎ ঝড়ে নৌকা ডুবে যায়।

তিনি আরও জানান, নৌকায় একজন পুরুষ, দুই জন মহিলা ও দুই জন শিশু ছিল। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এক মহিলাকে উদ্ধার করি এবং রানা (৭) নামের এক শিশুকে কচুরিপানা থেকে মৃত অবস্থায় পাই। ওই নৌকায় থাকা শিরিন (৪০) ও তার ছেলে মাসুমকে (৫) এখনও খুঁজে পাওয়া যায়নি।

লংগদু ফায়ার সার্ভিসের সাব অফিসার হেলাল উদ্দিন চৌধুরী জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল বিষয়টি আমাদের জানিয়েছেন। আমাদের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।

লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসাইন জানান, রাতে আকস্মিক ঝড়ো বাতাসে বিভিন্ন স্থানে নৌকা ডুবির খবর পাওয়া গেছে। তার মধ্যে গুলশাখালী এলাকায় নৌকা ডুবে এক শিশু মারা গেছেন এবং মা-ছেলে এখনও নিখোঁজ এবং একজন মহিলাকে উদ্ধার করে লংগদু হাসপাতালে ভর্তি করানো হয়। রাতের অন্ধকার ও কাপ্তাই হ্রদে পানি বেশি থাকায় উদ্ধার কাজ সকালে শুরু করা হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।