ঝালকাঠিতে ধূমপানে মা শাসন করায় আত্মহত্যা করলো কিশোরী

ঝালকাঠির নলছিটিতে ধূমপান করায় শাসানোয় মায়ের ওপর অভিমান করে পূজা রানী (১২) নামের এক কিশোরী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ফেরিঘাট বহরমপুর আবাসন এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নলছিটি থানার ওসি আব্দুস সালাম।

নিহত কিশোরী পূজা রানী ফেরীঘাট বহরমপুর আবাসন এলাকার সুশান্ত মাতব্বরের মেয়ে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পূজা তার এক বান্ধবীর সঙ্গে ধূমপান করে। বিষয়টি তার মা জানতে পেরে শাসন করেন। পরে মায়ের সঙ্গে অভিমান করে বসতঘরের টয়লেটে গিয়ে নিজের ওড়না দিয়ে ফাঁস দেয়। অনেক খোঁজাখুঁজির পর তাকে দেখতে পেয়ে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।