ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঝিনাইদহ প্রতিনিধি   ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। গতকাল শুক্রবার (১ মার্চ) সকালে উপজেলার সস্তার বাজার এলাকায় ও গয়েশপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার যোগিরহুদা গ্রামের আব্দুল মালেকের ছেলে জিসান (২৩) ও যাদবপুর ইউনিয়নের বড়বাড়ি গ্রামের রবিউল­ার ছেলে মমিনুর রহমান (২৮)। মহেশপুর থানার ওসি মাহাব্বুর রহমান জানান, সকালে যোগিরহুদা গ্রাম থেকে ইজিবাইক চালক জিসান মোটরসাইকেল যোগে পার্শ্ববর্তী লেবুতলা গ্রামে যাচ্ছিলো। পথে সস্তার বাজারে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জিসান গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।অপরদিকে গতকাল শুক্রবার (১ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে একই উপজেলার গয়েশপুর গ্রামের মোড়ে বাঁশ বোঝাই ভ্যানকে পেছন দিক থেকে ধাক্কায় দেয় একটি মোটরসাইকেল। এতে মোটরসাইকের আরোহী বড়বাড়ি গ্রামের মমিনুর রহমান ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় আলী হোসেন নামের আরেকজন। নিহতের লাশ উদ্ধার করে মহেশপুর থানায় রাখা হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।