ঝিনাইদহে বিনামূল্যে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি \ উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং স¤প্রসারণ প্রকল্প এর আওতায় ঝিনাইদহ সদর উপজেলার তালিকাভুক্ত তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার (৩ মার্চ) বেলা ১২ টার দিকে সদর উপজেলা পরিষদ চত্ত¡রে এ আয়োজন করে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর ঝিনাইদহ সদর। ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরির সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার জুনাইদ হাবীব, ঝিনাইদহ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান এবং উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা লিংকন মন্ডল প্রমুখ। এসময় ঝিনাইদহ পৌর এলাকার চাষিদের মাঝে ১ কেজি পাট বীজ ৬ কেজি ইউরিয়া ৩ কেজি টিএসপি এবং ৩ কেজি এমওপি বিনামূল্যে প্রদান করা হয়।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।