শৈলকুপায় গোয়াল ঘরে অগ্নিকান্ডে পুড়ে মারা গেছে ২টি গরু

ঝিনাইদহ প্রতিনিধি \ ঝিনাইদহের শৈলকুপার বাহির রয়েড়া গ্রামে অগ্নিকান্ডে ২টি গরু পুড়ে মারা গেছে। এতে অন্তত ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। শনিবার রাত আনুমানিক ১ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা যায়, বাহির রয়েড়া গ্রামের কৃষক আয়ুব হোসেন দুটি গাভী গরু পালন করতেন। গত শনিবার একটি গাভীর পেট থেকে বাছুর ভূমিষ্ট হয়। রাতে গোয়াল ঘরে তারা মশার কয়েল জ্বালিয়ে দেয়। অসাবধানতা বশত মশার কয়েল থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এক পর্যায়ে পুরো গোয়াল ঘরে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা টের পেয়ে আগুন নিয়ন্ত্রনে আনার আগেই গর্ভবতী একটি গাভী গরু ও সদ্য ভূমিষ্ট একটি বাছুর পুড়ে মারা যায়। মৃত গাভীটি ১০ মাসের গর্ভবতী ছিলো, দু’একদিনের মধ্যে বাচ্চা ভূমিষ্ট হওয়ার কথা ছিলো। অন্যদিকে সদ্য প্রসূতি গাভীটিও পুড়ে ঝলসে গেছে। কৃষক আয়ুব হোসেন জানান, আগুনে তার ১০ মাসের গর্ভবতী গাভী ও একটি বাছুর মারা গেছে। আরেকটি গাভী পুড়ে ঝলসে গেছে। এতে অন্তত ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। পরে স্থানীয়রা পুড়ে মরা গরুগুলোকে বাড়ীর পার্শ্বে গর্ত খুড়ে পুতে রাখে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।