খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ই নভেম্বর ২০২৫, ২:৪৫ পিএম
টঙ্গীতে হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় কর্মরত অবস্থায় কম্প্রেসার দিয়ে বাতাস দেওয়ার সময় গুরুতর আহত হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ রবিন মিয়া (১৮) নামের একজনকে এই ঘটনায় গ্রেপ্তার করেছে। নিহত শ্রমিক গোলাম রাব্বী (১৮) ঢাকার তুরাগ থানার গুরগুল্লার মোড় এলাকার মো. মামুন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, শনিবার (২৯ নভেম্বর) দুপুরে কারখানায় কাজ করার সময় অভিযুক্ত রবিন এয়ার কম্প্রেসার ব্যবহার করে অসাবধানতাবশত রাব্বির প্যান্টের মাধ্যমে বাতাস পায়ুপথে প্রবেশ করে। এতে রাব্বি গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুর পর পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতাল রিপোর্টের পর ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। টঙ্গী পূর্ব থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান জানিয়েছেন, এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
কারখানার ম্যানেজার নুরুন্নবী তালুকদার ঘটনাটি নিশ্চিত করেছেন।
খবরওয়ালা/টিএসএন
মন্তব্য