টঙ্গীতে দগ্ধ আরেক ফায়ার ফাইটারের মৃত্যু

গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ফায়ার সার্ভিসের আরেক সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁর মৃত্যু হয়। মারা যাওয়া এই ফায়ার সার্ভিস সদস্যের নাম নুরুল হুদা (৩৮)। তিনি টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গণমাধ্যম শাখার সদস্য তালহা বিন জসিম এই তথ্য নিশ্চিত করেন।

তালহা বিন জসিম বলেন, নুরুল হুদার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়। বাবা আবদুল মনসুর, মা শিরিনা খাতুন। নুরুল হুদা ২০০৭ সালে ফায়ার সার্ভিসে যোগদান করেন। তাঁর শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল।

এ নিয়ে টঙ্গীর এই দুর্ঘটনায় দগ্ধ চারজনের মধ্যে দুজন মারা গেলেন। এর আগে গতকাল মঙ্গলবার মারা যান শামিম আহম্মেদ নামের ফায়ার সার্ভিসের এক সদস্য।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ২২ সেপ্টেম্বর বিকেলে টঙ্গীর সাহারা সুপার মার্কেটসংলগ্ন একটি রাসায়নিকের গুদামে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। একপর্যায়ে রাসায়নিকের ড্রাম বিস্ফোরিত হয়ে ফায়ার সার্ভিসের চার কর্মী ও এক কর্মকর্তা দগ্ধ হন। তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।