টঙ্গীতে ৯ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে মশাল মিছিল

ঢাকা টঙ্গীতে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া নয় বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষককে গ্রেপ্তারের দাবিতে মশাল মিছিল হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) রাত ৮টায় টঙ্গীর শিলমুন থেকে টিএনটি বাজার পর্যন্ত ছাত্র-জনতার উদ্যোগে উদ্যোগ এই মশাল মিছিল হয়েছে। মিছিলে ধর্ষককে গ্রেপ্তার ও ফাঁসির দাবি করা হয়।

স্থানীয়রা জানায়, ২৮ ফেব্রুয়ারি টঙ্গীর শিলমুন এলাকায় ৯ বছরের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশু ধর্ষণের শিকার হয়। সোমবার (১০ মার্চ) এ ঘটনায় মো. রুহুল আমিনকে (৩৫) আসামি করে টঙ্গী পূর্ব থানায় একটি ধর্ষণ মামলা হয়। 

মামলার আসামি হলেন- মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার বেতকা গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে রুহুল আমিন।

মামলা সূত্রে জানা যায়, একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুবাদে টঙ্গীর শিলমুন এলকায় সপরিবারে বসবাস করতেন নির্যাতিতা শিশুর বাবা আবুল কালাম। গত ২৮ ফেব্রুয়ারি দুপুরে তার প্রতিবেশী রুহুল আমিন বাসার ময়লা আবর্জনা পরিষ্কারের কথা বলে কৌশলে শিশুটিকে তার রুমে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে সে।

একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে মিমাংসার করার চেষ্টা করে আসামি রুহুল আমিন। পরে স্থানীয় যুবক ইমন রাজের সহযোগীতায় ঘটনার ১০ দিন পর থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা আবুল কালাম।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।