টাঙ্গাইলে বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

টাঙ্গাইলের সখীপুরে বাবাকে হত্যার মামলায় ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) দুপুরে সিনিয়র ও জেলা দায়রা জজ আদালতের বিচারক হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওয়াহেদুজ্জামান সখীপুর উপজেলার দড়িপাড়া পশ্চিম পাড়ার আব্দুস সামাদের ছেলে।

আদালত সূত্র জানায়, গত বছরের ২৫ ফেব্রুয়ারি পারিবারিক কলহের জেরে নিজের বাড়িতে বাবা আব্দুস সামাদকে হত্যা করেন ওয়াহেদুজ্জামান। সেদিন রাতে রামদা দিয়ে কুপিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার পর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে নিহতের ভাই আব্দুর রশিদ সখীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

টাঙ্গাইল আদালতের পিপি শফিকুল ইসলাম রিপন বলেন, গ্রেপ্তারের পর মামলার সব সাক্ষ্য-প্রমাণ আদালতে উপস্থাপিত হয়। রায়ের মাধ্যমে হত্যার ঘটনায় আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।

 

খবরওয়ালা/এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।